ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৯:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১১ Time View

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র তৃনমূল কর্মী মো: এমরাজ হাওলাদারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন।

​শনিবার (০৬ জুন, ২০২৬) রাত ৮:০০ ঘটিকায় শহরের মহিলা কলেজ রোড এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন উপস্থিত থেকে মো: এমরাজ হাওলাদারের হাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেন। এর মাধ্যমে একজন তৃণমূল কর্মীর স্থায়ী উপার্জনের পথ সুগম হলো।

​অটোরিকশা হস্তান্তরকালে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন,

​”বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ত্যাগী ও লড়াকু কর্মীদের মূল্যায়ন করে। দলের প্রতিটি কর্মীর সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। আগামীতেও দলের তৃণমূল কর্মীদের যেকোনো প্রয়োজনে আমরা সর্বদা পাশে থাকবো।”

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, মো: মাসুম খান,মেহেদী হাসান।

​উপহার হিসেবে অটোরিকশা পেয়ে মো: এমরাজ হাওলাদার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঝালকাঠিতে বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

Update Time : ০৯:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬